মটোরোলার ২ ফোনের দাম কমলো

১১ জানুয়ারি, ২০২১ ১৪:৩৪  
বাংলাদেশের বাজারে দুই মডেলের স্মর্টফোনের দাম কামিয়েছে বিশ্বের মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। ফোন দুটি হলো- মটো জি৮ পাওয়ার লাইট এবং মটো জি৯ প্লে। গত মাসেই বাংলাদেশের বাজারে সফলভাবে তিনটি স্মার্টফোন উন্মোচন করে বাংলাদেশে মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেড। নতুন দাম অনুযায়ী ক্রেতারা এখন থেকে মটো জি৮ পাওয়ার ফোনটি ১৩,৯৯৯ টাকায় এবং মটো জি৯ প্লে ফোনটি ১৬,৯৯৯ টাকায় কিনতে পারবেন। মটোরোলার ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, ‘বাংলাদেশের ক্রেতাদের কাছ থেকে বিপুল সাড়া পেয়ে আমরা এখন অফলাইন চ্যানেলগুলোর প্রতি নজর দিচ্ছি। আমরা বিশ্বাস করি, বর্তমান বাজারে স্মার্টফোনের দামের বিবেচনায় আমাদের ফোনগুলোর দাম খুবই প্রতিযোগিতাপূর্ণ। কাস্টমারদের চাহিদা বিবেচনায় ভবিষ্যতে ফোনের দাম আরও প্রতিযাগিতামূলক হবে।’